1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ ও পাকিস্তান - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ ও পাকিস্তান

  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৮ Time View

ভারত বিশ্বকাপের আগে ওডিআই র‌্যাংকিংয়ের সেরা তিনে বারবার বদল আসছে। গতকাল (১৪ সেপ্টেম্বর) আইসিসির সর্বশেষ হালনাগাদ র‌্যাংকিং অনুযায়ী, ওডিআই র‌্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া। ২৬ ম্যাচে তাদের ঝুলিতে ১১৮ রেটিং পয়েন্ট।

অন্যদিকে এখন পর্যন্ত চলতি এশিয়া কাপে একমাত্র অপরাজিত দল ভারত ৩৯ ম্যাচে ১১৬ রেটিং নিয়ে তালিকার তিন থেকে একধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে। আর সুপার ফোরে টানা দুই হারের প্রভাব পড়েছে বাবর আজমদের র্যাংকিংয়ে।

এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে বৃষ্টিবিঘ্নিত পাকিস্তান-শ্রীলংকা ম্যাচের একেবারে শেষ বলে গিয়ে পাকিস্তানের বিপক্ষে ২ উইকেটের জয় নিশ্চিত করেছেন স্বাগতিক লংকানরা।

আর তাতে টানা দ্বিতীয় আসরে ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে বাবর আজমদের। সেই সঙ্গে ওয়ানডে র‌্যাংকিংয়েও শীর্ষ থেকে এক ধাক্কায় তিনে নেমে গেছেন বাবর আজমরা।

তবে পাকিস্তানের সঙ্গে শীর্ষত্বের লড়াইটা চলছিল অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজেই পাকিস্তানকে ধরে ফেলেছিল অজি বাহিনী। এবার বাবরদের টপকে গেলেন প্যাট কামিন্সরা।

আর এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে ১১৮ রেটিং নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিল পাকিস্তান। লঙ্কানদের বিপক্ষে হারের পর তিন পয়েন্ট খোয়া গেছে বাবরদের। ১১৫ রেটিং নিয়ে তালিকায় তিনে নেমে গেছে তারা।

অন্যদিকে আরেকটা ব্যর্থ এশিয়া কাপ মিশনে এখন পর্যন্ত চার ম্যাচে মাত্র এক জয় পেয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে র্যাংকিংয়ে সাত নম্বর পজিশনে গেড়ে বসা সাকিবরা অধারাবাহিক পারফরম্যান্সে একধাপ নিচে নেমে এখন আটে অবস্থান করছে। ৩২ ম্যাচে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯২।

বাংলাদেশকে টপকে এখন সাতে উঠে এসেছে টানা দ্বিতীয় আসরে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করা শ্রীলংকা। ৩৭ ম্যাচে তাদের রেটিং পয়েন্ট ৯৩।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews