1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

টিকটককে ৪০৬০ কোটি টাকা জরিমানা

  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View

চীনা কোম্পানি বাইটিড্যান্সের মালিকানাধীন টিকটককে ৪ হাজার ৬০ কোটি ৯১ লাখ টাকা (৩৭ কোটি ডলার) জরিমান করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর শিশু ও অপ্রাপ্তবয়স্কদের ব্যক্তিগত তথ্য গোপন রাখতে ব্যর্থ হওয়ায় প্রথমবারের মতো এই জরিমানা করেছে ইইউর প্রধান নিয়ন্ত্রক সংস্থা ডেটা প্রটেকশন কমিশনার (ডিপিসি)। এর আগে কোনো ইউরোপের কোনো নিয়ন্ত্রণ সংস্থা টিকটককে জরিমানা করেনি।

শুক্রবার ডিপিসির সদর দপ্তর আয়ারল্যান্ডের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়ে এই তথ্য।

বিবৃতিতে বলা হয়, ২০২০ সালের ৩১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চার মাস ইউরোপের ১৮ বছরের চেয়ে কম বয়সী ব্যবহারকারীদের ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত আইন লঙ্ঘণ করার অভিযোগ ছিল টিকটকের বিরুদ্ধে। সেই অভিযোগ্যের পক্ষে বিশ্বাসযোগ্য সাক্ষ্যপ্রমাণ হাতে আসায় জরিমানার এই আদেশ দেয়া হয়েছে।

এর আগে, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে টিকটকে নিয়ে তদন্ত শুরু করে ডিপিসি। টিকটকের বিভিন্ন সেটিংস ও ১৮ বছরের কম বয়সীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও তা ব্যবহারের ক্ষেত্রে জিডিপিআর মেনে চলা হচ্ছে কি না তা, সে সময় থেকে খতিয়ে দেখা হয়েছে। তাতে দেখা গেছে, কম বয়সীদের ঝুঁকির বিষয়টি যথাযথভাবে মূল্যায়ন করেনি টিকটক।

ডিপিসির শুক্রবারের বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপের অপ্রাপ্তবয়স্করা টিকটকে অ্যাকাউন্ট খোরার পর তা স্বয়ংক্রিয়ভাবে ‘পাবলিক’ রাখা হয়েছিল। সেসব অ্যাকাউন্টের ব্যবহারকারীরা প্রাপ্ত না কি অপ্রাপ্তবয়স্ক— তা যাচাই করে দেখেনি টিকটক।

টিকটক কোম্পানির একজন মুখপাত্র নিজেদের গাফিলতির ব্যাপারটি একরকম স্বীকার করেছেন। সেই সঙ্গে অতিরিক্ত জরিমানা করা হয়েছে বলে ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থার প্রতি অসন্তোষও প্রকাশ করে বলেছেন, ‘কোম্পানি এই জরিমানার সঙ্গে একমত নয়। এর বিরুদ্ধে কীভাবে এগোনো হবে, সে সম্পর্কিত পরিকল্পনা করছে কোম্পানি।’

উল্লেখ্য, দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে টিকটক। যুক্তরাষ্ট্রে টিকটকের দেড় কোটি ব্যবহারকারী রয়েছে। ইউরোপীয় ইউনিয়নে রয়েছে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ।

সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews