1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
নিউজিল্যান্ড সিরিজে দলে ফিরলেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

নিউজিল্যান্ড সিরিজে দলে ফিরলেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ

  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭১ Time View

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আসন্ন এই মেগা ইভেন্টের আগে নিউজিল্যান্ড বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে শনিবার প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত স্কোয়াডে ফিরেছেন তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার। বিশ্রামে থাকবেন অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের অনুপস্থিতিতে এই সিরিজে দলকে নেতৃত্ব দিবেন লিটন। সুযোগ পেয়েছেন বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তার মধ্যে থাকা মাহমুদউল্লাহ রিয়াদও।

সাকিবের সঙ্গে বিশ্রাম দেয়া হয়েছে মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ আর শরিফুল ইসলামকে।

এদিকে, এশিয়া কাপের স্কোয়াডে থাকা তিন ক্রিকেটার বাদ পড়েছেন প্রথম দুই ম্যাচের দল থেকে। তারা হলেন নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব এবং শামীম হোসেন পাটোয়ারী।

স্কোয়াডে নতুন মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন বাঁহাতি ওপেনার জাকির হাসান, পেসার খালেদ আহমেদ এবং লেগস্পিনার রিশাদ হোসেন।

বাংলাদেশ স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews