1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ভারতীয় দুই পেসারের বোলিং তোপে ১২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ভারতীয় দুই পেসারের বোলিং তোপে ১২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা

  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮১ Time View

শ্রীলঙ্কার বিপক্ষে আজ এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছে ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। এশিয়া কাপের সপ্তম শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাট করতে শুরুতেই বিপাকে পড়েছে স্বাগতিকরা। ভারতীয় দুই পেসারের বোলিং তোপে চার ওভারের ভেতরেই ৬ উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা।

নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট পর আজ খেলা শুরু হয়। এবারের আসরের নিয়মিত দৃশ্য বৃষ্টি প্রেমাদাসায় টসের পড়েই দেখা যায়। ফলে ম্যাচ কিছুক্ষণ দেরীতে শুরু হয়। ভারতীয় পেসার জাস্প্রিত বুমরাহ ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরান লঙ্কান ওপেনার কুশল পেরেরাকে। এরপর একে একে সাজঘরের পথ ধরে বাকি টপ অর্ডাররাও।

মোহাম্মদ সিরাজের করা চতুর্থ ওভারে প্যাভিলিয়নের পথ ধরেন চার টপ অর্ডার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১২ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews