1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

নাইজার থেকে ফরাসি রাষ্ট্রদূত ও সেনা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট

  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৮ Time View

আফ্রিকার বৃহত্তম স্থলবেষ্টিত রাষ্ট্র নাইজার থেকে ফরাসি রাষ্ট্রদূত ও সেনা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে, নাইজারের সামরিক নেতারা। তারা এটিকে তাদের সার্বভৌমত্বের বিজয় হিসেবে দেখছেন।

বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, রবিবার (২৪ সেপ্টেম্বর) একটি বেসরকারি ফরাসি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানান, আগামী কয়েক ঘণ্টার মধ্যে নাইজার থেকে রাষ্ট্রদূতসহ কূটনীতিকদের প্রত্যাহার করবে তার দেশ। তাদের ফ্রান্সে ফিরিয়ে নেয়া হবে। কিন্তু এটি কোন প্রক্রিয়ায় এবং কীভাবে করা হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ম্যাক্রোঁ।

তিনি আরও বলেন, সামরিক সহযোগিতা শেষ। আগামী কয়েক মাসের ভেতর অর্থাৎ এ বছরের শেষ নাগাদ সকল ফরাসি সেনাও প্রত্যাহার করা হবে নাইজার থেকে। আমরা নাইজার কর্তৃপক্ষের সঙ্গে আমাদের সামরিক সহযোগিতা বন্ধ করে দেব। কারণ আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে চাই না।

এ ঘোষণার পর নাইজারের সামরিক সরকার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে একটি তাৎক্ষনিক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, আজ একটি ঐতিহাসিক দিন। আমরা নাইজারের সার্বভৌমত্বের দিকে আরও একধাপ এগিয়ে গেলাম।

এর আগে, চলতি বছরের ২৬ জুলাই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে উৎখাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews