1. admin@thedailypadma.com : admin :
জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের আজ ২৫তম জন্মদিন - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে তারেক রহমান বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি আইনশৃঙ্খলা ও দুর্নীতি—এই দুটি বিষয়কে অগ্রাধিকার দিতে চান তারেক রহমান অগ্রণী ব্যাংক ফরিদপুর অঞ্চল শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুরে জামায়াত এর গণমিছিল : জামায়াত ক্ষমতায় আসলে উত্তরাঞ্চলের নদীগুলো পুনরুজ্জীবিত করবে: জামায়াত আমির দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান পোস্টাল ব্যালটে সিল দিয়ে ‘দ্রুত’ পোস্ট অফিসে জমা দিন: ইসি শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষে ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৭ জন নিহত ও ৮২ জন নিখোঁজ

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের আজ ২৫তম জন্মদিন

  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৭ Time View

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের আজ ২৫তম জন্মদিন। এই সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের বিশ্বকে হাতের মুঠোয় তথ্যের ভাণ্ডার এনে দিয়েছে। জন্মদিন উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) গুগল বিশেষ ডুডল তৈরি করেছে।

ক্লিক করলে এই ডুডল সম্পর্কে বলা হচ্ছে, এতে তুলে ধরা হয়েছে গুগলের ২৫তম জন্মদিনের কথা, গুগলের শুরু কীভাবে এসব তথ্য। তথ্যপ্রযুক্তির জগতে নিয়ে এসেছে আমূল পরিবর্তন। বৈচিত্র্যময় ফিচারের মধ্য দিয়ে বহুমাত্রিক এক প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে গুগল।

১৯৯৮ সালে ২৭ সেপ্টেম্বর ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের হাত ধরে যাত্রা শুরু করেছিল সার্চ ইঞ্জিন গুগল। গত ২৫ বছরে এই প্রযুক্তি প্রতিষ্ঠান পরিণত হয়েছে সবচেয়ে বেশি ব্যবহারকারী ওয়েবসাইটে। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, জ্ঞান-বিজ্ঞানের ধরনকে বদলে দিয়েছে গুগল। বিশ্বে বিভিন্ন ডেটা সেন্টারে এক মিলিয়ন সার্ভার চালায় গুগল। দিনে ৫০০ কোটির বেশি অনুসন্ধানের জবাব দেয়।

ই-কমার্স, ডিজিটাল বিজ্ঞাপনের মধ্য দিয়ে গুগল এখন ১ ট্রিলিয়ন ডলারের কোম্পানি। সার্চ ইঞ্জিন হিসেবে যাত্রা শুরু করলেও নিত্যনতুন ফিচার আরও জনপ্রিয় করে তুলছে গুগলকে। এআইভিত্তিক অ্যালগরিদম আরও সহজ করেছে অনুসন্ধান। বর্তমান দুনিয়ায় জিমেইল, গুগল ম্যাপ, গুগল ড্রাইভ, গুগল ক্রোম ছাড়া একটি দিন যেন কল্পনা করা যায় না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews