1. admin@thedailypadma.com : admin :
খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদন নাকচ করে দিয়েছে আইন মন্ত্রণালয় - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদন নাকচ করে দিয়েছে আইন মন্ত্রণালয়

  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৫৪ Time View

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদন নাকচ করে দিয়েছে আইন মন্ত্রণালয়। সাবেক এ প্রধানমন্ত্রীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবের বিষয়ে আইন মন্ত্রণালয় এই মতামত দিয়েছে।

রবিবার (১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্নবাহী আদেশে দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার দণ্ড স্থগিত রয়েছে।

এর আগে খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে তার ছোট ভাই শামীম ইস্কান্দার গত ২৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। এ বিষয়ে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার সুযোগ নেই। এ ক্ষেত্রে আপনার মত কি-এ প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটি আইনের অবস্থান। আমি মনে করি সেটাই সঠিক।

আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, যেটা তিনি আগে নির্বাহী আদেশের মাধ্যমে ফৌজদারী কার্যবিধির ৪০১ ধারা ক্ষমতাবলে সাজা স্থগিত করেছেন। এর আগে তাকে শর্তযুক্তভাবে মহানুভবতার জন্য মুক্তি দিয়েছিলেন। কিন্তু এখন সেটা পাস্ট অ্যান্ড ক্লোজড ট্রানজেকশন। সেটি ওপেন করার কোনো সুযোগ নেই আইনিভাবে। যা স্পষ্ট বলেছেন এবং আইনের অবস্থান সেটি।

এছাড়া খালেদা জিয়া নির্বাহী আদেশে যেভাবে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন, প্রয়োজনে সেভাবে বাইরে নেয়া হয়; নির্বাহী আদেশে এ রকম কোনো সুযোগ রয়েছে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, দেশে সব কাজই আইনের মাধ্যমে করতে হয়। আইনের বাইরে গিয়ে কিছু করলে সেটি খারাপ দৃষ্টান্ত সৃষ্টি করে।

আনিসুল হক আরও বলেন, নির্বাহী আদেশে বিদেশ যেতে হলেও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই আদেশ দিতে হবে। আইনের বাইরে গিয়ে কোনো নির্বাহী আদেশ হতে পারে না বলেও জানান আইনমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews