1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
নিজেদের উদ্বোধনী ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

নিজেদের উদ্বোধনী ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ

  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৬৭ Time View

বিশ্বকাপ শুরু হয়ে গেল বাংলাদেশের। আসরের তৃতীয় দিনে এসে প্রথমবার মাঠে নামলো টাইগাররা। সাকিব আল হাসানের নেতৃত্বে অতীতের অর্জন ছাড়িয়ে যাবার প্রত্যয়ে পুরো দল।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আতিথ্য নেবে টাইগাররা। প্রতিপক্ষ ভীষণ পরিচিত আফগানিস্তান। আফগানদের হারিয়েই আসরে শুভ সূচনা করতে চায় বাংলাদেশ।

নিজেদের উদ্বোধনী ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। আফগানদের পাঠিয়েছে আগে ব্যাট করতে। একাদশে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

টসের সময় টাইগার অধিনায়ক সাকিব বলেছেন, ‘বিশ্বকাপে পঞ্চমবারের মতো দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আমরা দারুণ পারফর্ম করা একটি দল পেয়েছি। সবার সমন্বয়ে শুরুটাও ভালো করাটা গুরুত্বপূর্ণ।’

বিশ্বকাপে বাংলাদেশ-আফগানিস্তানের আগের দুই দেখায় দুটিতেই জিতেছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হয়েছে মোট ১৫ বার। এর মধ্যে ৯টিতে জিতেছে বাংলাদেশ, ৬টিতে জয় আফগানদের।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক ও ফজলহক ফারুকি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews