1. admin@thedailypadma.com : admin :
টানা তিনদিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

টানা তিনদিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল

  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৪৫ Time View

আগামী শনিবার ও রোববার (১৪ ও ১৫ অক্টোবর) মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে আগারগাঁও অংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের সিস্টেম ইন্টেগ্রেশন করার জন্য আগামী শনিবার ও রোববার (১৪ ও ১৫ অক্টোবর) উত্তরা উত্তর হতে আগারগাঁও অংশের মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে।

এছাড়াও শুক্রবার (১৩ অক্টোবর) সাপ্তাহিক বন্ধ থাকাই মেট্রোরেল চলাচল এদিনও বন্ধ থাকবে।

যানজটের এই নগরে বাসে বা ব্যক্তিগত গাড়িতে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা। উত্তরা থেকে মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন হয়ে সেই দূরত্ব মাত্র ৪০ মিনিটেই পাড়ি দেয়া যাবে।

প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে এই অংশের সবগুলো স্টেশন চালু হয়েছে। এখন মেট্রোরেল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews