1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
আফগানদের ৮ উইকেটে হারিয়ে ভারতের দ্বিতীয় জয় - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আফগানদের ৮ উইকেটে হারিয়ে ভারতের দ্বিতীয় জয়

  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৬৯ Time View

২৭৩ রানের মোটামুটি চ্যালেঞ্জিং লক্ষ্য। কিন্তু দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে যেখানে রানের বন্যা বয়ে যায়, সেখানে ভারতের সামনে এই ২৭৩ রান যেন একেবারেই মামুলি এক লক্ষ্যে পরিণত হয়েছিলো। রোহিত শর্মা, বিরাট কোহলিরা সেটাই প্রমাণ করলেন

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পুরো ১৫ ওভার হাতে রেখে ৮ উইকেটের ব্যবধানে জয় তুলে নিলো ভারত। ৬৩ বলে সেঞ্চুরি করার পর ৮৪ বলে ১৩১ রান করে আউট হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৫৫ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি।

এর আগে, টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। আগে ব্যাট করতে শুরুতেই দলীয় ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানরা। তবে চতুর্থ উইকেট জুটিতে আজমতউল্লাহ ওমরজাই ও শহীদির রেকর্ড ১২১ রানের জুটিতে বড় সংগ্রহের ভীত পেয়ে যায় আফগানিস্তান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রানের সংগ্রহ পায় আফগানরা।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশাণ কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়্যার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জস্প্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমারজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, নাভিন উল হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews