1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ২০০ রানও করতে পারেনি পাকিস্তান - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ২০০ রানও করতে পারেনি পাকিস্তান

  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৬৮ Time View

বিশ্বকাপে আসরের ১২তম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ২০০ রানও করতে পারেনি পাকিস্তান। ব্যাটিং বিপর্যয়ে ৪২.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৯১ রানে শেষ হয়েছে পাকিস্তানের ইনিংস। ফলে ১৯২ রানের লক্ষ্য পেয়েছে ভারত।

বিশ্বকাপে আসরের ১২তম ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শনিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে শুরু হয় ভারত-পাকিস্তান মহারণ।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে খুব সতর্কভাবেই শুরু করে পাকিস্তানের দুই ওপেনার। আবদুল্লাহ শফিক ও ইমাম উল হক বেশ দেখে শুনেই খেলতে থাকে যশপ্রীতি বুমরাহ ও মোহাম্মদ সিরাজের বল। তবে ৭.৬ ওভারে মোহাম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ আউট সাঝঘরে ফেরেন শফিক। এসময় তিনি করেন ২৪ বলে ২০ রান। এরপর মাঠে নামেন বাবর আজম।

পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন দলীয় ৭৩ রানে। ১২.৩ ওভারে হার্দিক পান্ডের বলে রাহুলের কছে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ইমাম-উল-হক। এ সময় তিনি ৩৮ বলে ৩৬ রান করেন। এরপর মাঠে নামের রিজওয়ান। বড় বিপদ থেকে রক্ষা পান এই মিডলঅর্ডার। আম্পায়ার এলবিডব্লিউ দিয়ে দিয়েছিল তাকে। পরে রিভিউ নিয়ে রক্ষা পান। এরপর ৫৮ বলে ক্যারিয়ারের ২৯তম ফিফটি পূর্ণ করেন বাবব আজম। এর পরেই সিরাজের বলে আউট হয়ে ফিরেছেন পাক অধিনায়ক। অধিনায়ক বাবর আজম ক্যারিয়ারের ১১১তম ম্যাচে ২৯তম ফিফটির পর আউট হন। তিনি ৫৮ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৫০ রান করে ফেরেন।

পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ১০ বলে ৬ রানে ফেরেন সৌদ শাকিল। ৪ বলে ৪ রানে ফেরেন ইফতেখার আহমেদ। ৩৪তম ওভারের শেষ বলে দলীয় ১৬৮ রানে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। তিনি ৬৯ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৪৯ রান করে আউট হন। পাঁচ বলে মাত্র ২ রান করে ফেরেন শাদাব খান। ১৪ বলে মাত্র ৯ রান করে দলীয় ১৮৭ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরেন মোহাম্মদ নওয়াজ। এরপর মাত্র ৩২ রানের মধ্যে ৬ ব্যাটারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। শেষ ব্যাটার হিসেবে হারিস রউফ আউট হলে ৪২ ওভার ৫ বলে ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। রিজওয়ান ৬৯ বলে ৪৯ রান করেন।

ভারতের পক্ষে জাসপ্রিত বুমরাহ, সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদ্বীপ যাদব ও জাদেজা নেন ২টি করে উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews