1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বাংলাদেশ-ভারত ম্যাচে গুরুত্বপূর্ণ ম্যাচে বৃষ্টির পূর্বাভাস - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

বাংলাদেশ-ভারত ম্যাচে গুরুত্বপূর্ণ ম্যাচে বৃষ্টির পূর্বাভাস

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ Time View

ক্রিকেটে বেশ কয়েক বছর ধরেই ক্ল্যাসিক দ্বৈরথে পরিণত হয়েছে বাংলাদেশ-ভারত লড়াই। এই ম্যাচ মাঠে গড়ালেই বাড়তি উত্তেজনার পারদ ছড়ায় ভক্তদের মাঝে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিশ্বকাপে পুনেতে প্রথমে ম্যাচে দুপুর আড়াইটায় স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগার বাহিনী। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

ম্যাচের আগেরদিন গতকাল (বুধবার) পুনেতে স্টেডিয়াম এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। সঙ্গে সঙ্গে পুনের মাঠ ঢেকে দেন কর্মীরা। পুনের আকাশ ছেয়ে গিয়েছিল কালো মেঘে। যা চিন্তার ভাঁজ ফেলতে পারে ক্রিকেটারদের কপালে। বৃহস্পতিবার তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানানো হয়েছে। আর ১১ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে।

এদিকে স্বাগতিক ভারত তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। আর বাংলাদেশও চাইবে দুই হারের পর ঘুরে দাঁড়াতে। আর সাম্প্রতিক সময়ও কথা বলছে বাংলাদেশের পক্ষেই। ভারতের বিপক্ষে শেষ ৪ ওয়ানডের তিনটিতেই জয় রয়েছে টাইগারদের।

তবে ওয়ানডে পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে ভারত। সব মিলিয়ে ওয়ানডেতে এখন পর্যন্ত ৪০বার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশ জিতেছে মাত্র ৮ ম্যাচে। গত মঙ্গলবার (১৭ অক্টোবর) ধর্মশালাতে বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস ম্যাচ ৪৩ ওভারে নেমে আসে। ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় ডাচরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews