1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

হামাস ও পুতিন তারা উভয়ই নিজ নিজ প্রতিবেশী দেশে গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করছে: বাইডেন

  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৫০ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের তুলনা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তারা উভয়ই নিজ নিজ প্রতিবেশী দেশে গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করছে। কিন্তু তাদের কাউকেই জিততে দেয়া হবে না। খবর বিবিসি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) হোয়াইট হাউসে জাতির উদ্দেশে দেয়া ভাষণে বাইডেন একথা বলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিনি সংগঠন হামাস ও রাশিয়া উভয়ই একই রকমের। উভয়ই প্রতিবেশী দেশের গণতন্ত্রকে নিশ্চিহ্ন করতে চায়। একটি মহান জাতি হিসেবে আমরা হামাসের মতো সন্ত্রাসী এবং পুতিনের মতো একজন স্বৈরাচারী শাসককে জয়ী হতে দিতে পারি না, দেব না।

ভাষণে বাইডেন আরও বলেন, হামাস ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিভিন্ন হুমকির প্রতিনিধিত্ব করে। তবে তাদের একটি সাধারণ হুমকি হলো, প্রতিবেশীর গণতন্ত্রকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করতে চাওয়া।

আমেরিকার জনগণকে উদ্দেশে করে তিনি বলেন, ইসরায়েল ও ইউক্রেনের সফলতা নিশ্চিত করা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কারণ পুতিন ইউক্রেন দখল করলে নিজেকে ইউক্রেনে সীমাবদ্ধ রাখবেন না। আমরা আগের চেয়ে শক্তিশালী। আমেরিকা বিশ্বের কাছে এখনও একটি আলোকবর্তিকা। একটি মহান জাতি হিসেবে আমাদের দায়িত্ব তাদের রক্ষা করা।

বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব ধরনের ইসলামফোবিয়া ও ইহুদি-বিরোধীতা প্রত্যাখ্যান করতে হবে। তিনি মুসলিম ও ইহুদি আমেরিকানদের উদ্দেশে বলেন, আপনি, আপনারা সবাই আমেরিকান। আমাদের সকলেরই বিতর্ক ও মতবিরোধ করার অধিকার আছে। তবে আমেরিকানদের অবশ্যই হিংসা ও বিদ্রোহ ত্যাগ করতে হবে এবং একে অপরকে সহযোগী আমেরিকান হিসাবে দেখতে হবে।

তিনি আরও বলেন, মুসলিম, ইহুদি যে কারো বিরুদ্ধেই হোক না কেন আমরা সব ধরনের ঘৃণা প্রত্যাখ্যান করি। যা মহান জাতিগুলো করে এবং আমরা একটি মহান জাতি। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মধ্যপ্রাচ্যের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়তে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews