1. admin@thedailypadma.com : admin :
২৭ ও ২৮ অক্টোবর স্থগিত যেসব চাকরির পরীক্ষা - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ডাঃ মোহাম্মদ জাহেদ এর ৩৬ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি মন্ত্রিসভায় নবম পে-স্কেল প্রস্তাব অনুমোদন, গ্রেডভেদে বাড়বে ১০০–১৪২ শতাংশ নতুন পে-স্কেলের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়, বেতন বাড়বে ৪ ধাপে দেশে স্বর্ণের দামে ফের বড় পতন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৩১ আগস্ট ২০২৬ ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ ১২০০ জনের বেশি

২৭ ও ২৮ অক্টোবর স্থগিত যেসব চাকরির পরীক্ষা

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৪৫ Time View

রাজধানীতে আগামী ২৮ অক্টোবর বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ। আবার একই দিনে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা রয়েছে। তবে এরই মধ্যে বেশ কয়েকটি চাকরির পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া আগামীকাল শুক্রবারের (২৭ অক্টোবর) চাকরির পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) অনুষ্ঠেয় বাংলাদেশ ব্যাংকের অধীন সমন্বিত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (জেনারেল) পদের মৌখিক পরীক্ষা এবং ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার আওতাধীন আটটি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এছাড়া শুক্রবার অনুষ্ঠেয় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) চার ক্যাটাগরির লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে শুক্রবার সবচেয়ে বড় পরীক্ষা জনতা ব্যাংকের অফিসার (আরসি) পদের পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। এটিতে পরীক্ষার্থীর সংখ্যা ৬৬ হাজার ৮৭৩। ঢাকার দুই সিটি করপোরেশনের ২৭টি কেন্দ্রে এ পরীক্ষা নেয়া হবে।

ডাক বিভাগের ৮টি পরীক্ষা স্থগিত

বাংলাদেশ ডাক বিভাগের অধীন পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেলের শনিবার অনুষ্ঠেয় আটটি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার ১৫ থেকে ২০তম গ্রেডের ৮ ক্যাটাগরির ১১৩টি পদে ২৮ অক্টোবর অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে আপাতত স্থগিত করা হলো। বাছাই/নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওই পরীক্ষা পরবর্তী সময়ে আয়োজনের বিষয়ে যথাসময়ে প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।

বিনার চার ক্যাটাগরির লিখিত পরীক্ষা স্থগিত

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) চার ক্যাটাগরির লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, পিএ ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা ২৭ অক্টোবর তারিখে নির্ধারিত ছিল। অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করা হলো। বিজ্ঞপ্তি অনুসারে, কম্পিউটার অপারেটর পদে একজন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে একজন, পিএ একজন ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আটজন নেয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের মৌখিক পরীক্ষা স্থগিত

বাংলাদেশ ব্যাংকের অধীন সমন্বিত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসারের (জেনারেল) ১ হাজার ৬৯টি শূন্য পদে নিয়োগের জন্য আগের নির্ধারিত মৌখিক পরীক্ষা ছিল ২৮ অক্টোবর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews