1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান

  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৭২ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ লেখক ও গবেষক, সমাজসেবায় জাতীয় পুরস্কার প্রাপ্ত  ফরিদপুরবাসীর সর্বজন শ্রদ্ধেয় কর্মবীর অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় ফরিদপুর শিশু একাডেমির হলরুমে অনুষ্টিত হয়েছে।

ফরিদপুর গুণীজন মূল্যায়ন ও উন্নয়ন গবেষণা কেন্দ্রের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুল।

ফরিদপুর গুণীজন মূল্যায়ন ও উন্নয়ন গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক মো: মুনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা, ফরিদপুর মুসলিম মিশন কলেজের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক চৌধুরী আমের ইউসুফ,ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোঃ আজিজুর রহমান,ফরিদপুর গুণীজন মূল্যায়ন ও উন্নয়ন গবেষণা কেন্দ্রের উদ্যোক্তা ও প্রধান উপদেষ্টা, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান দৈনিক ফতেহাবাদ সম্পাদক প্রফেসর এ.বি.এম. সাত্তার, লেখক ও গবেষক মফিজ ইমাম মিলন,জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

অনুষ্টানে সংবর্ধনার জবাবে সংবর্ধিত অধ্যাপক মোহাম্মদ আবদুস সামাদ নিজের অনুভুতি ব্যাক্ত করেন।

এর আগে বেলুন, ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে অধ্যাপক মোঃ আবদুস সামাদের জীবনের বিশেষ কিছু স্মৃতির ফটো গ্যালারী পরিদর্শন করেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews