1. admin@thedailypadma.com : admin :
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে পুলিশ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে পুলিশ

  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৩৯ Time View

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) সকাল ৯ টা ৫০ মিনিটে তাকে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে আনা হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তার গুলশানের বাসা থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। রাত থেকে ডিবি পুলিশ বিএনপি মহাসচিবের গুলশানের বাসা ঘিরে রাখে পুলিশ। পরে সকালে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাতারা বেগম বলেন, ‘পুলিশ এসে ভবনের সব সিসি ক্যামেরা ডিভাইস নিয়ে গেছে। পুলিশ বলেছে যে উপরের অর্ডার এসেছে, তাকে নিয়ে যেতে হবে। আমি আশা করব পুলিশের কাছে, তাকে যেন আবার ফিরিয়ে দেওয়া হোক।’

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসা ঘেরাও করে রেখেছে পুলিশ। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসাও ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews