1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
লংকানদের হারিয়ে চলতি আসরে স্বপ্নযাত্রা অব্যাহত রেখেছে আফগানরা - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

লংকানদের হারিয়ে চলতি আসরে স্বপ্নযাত্রা অব্যাহত রেখেছে আফগানরা

  • Update Time : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৫৯ Time View

ভারতে চলমান বিশ্বকাপের ১৩তম আসরে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ মুখোমুখি হয়েছিল শ্রীলংকা ও আফগানিস্তান। যেখানে লংকানদের হারিয়ে চলতি আসরে স্বপ্নযাত্রা অব্যাহত রেখেছে আফগানরা। একইসঙ্গে সেমির দৌড়েও টিকে রইল দলটি।

সোমবার (৩০ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪৯.৩ ওভারে ২৪১ রানে অল আউট হয়েছিল শ্রীলংকা। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় আফগানিস্তান। হাতে ছিল আর ২৮ বল।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২৪১ রানে অলআউট হয় শ্রীলংকা। ২৪২ রান তাড়া করতে নেমে আজমতুল্লাহ ওমরজাই (৬৩ বলে ৭৩*), রহমত শাহ (৭৪ বলে ৬২) ও শহিদির (৭৪ বলে ৫৮*) দাপুটে ফিফটিতে ২৮ বল হাতে রেখে জয় তুলে নেয় আফগানরা। পুনেতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ৭ উইকেটে হারানোর কৃতিত্ব দেখায় আফগানরা।

এটা চলতি বিশ্বকাপে আফগানিস্তানের তৃতীয় জয়। বাংলাদেশের কাছে হেরে নিজেদের তৃতীয় আসর শুরু করা আফগানিস্তান ভারতের কাছে লড়ে হেরে গেলেও পরের ম্যাচে হারায় ইংল্যান্ডকে। এরপর নিউজিল্যান্ডের কাছে আবার পরাজিত হয়। তাতে মুষড়ে না পড়ে পাকিস্তানকে বিধ্বস্ত করে দ্রুতই জয়ে ফেরে দলটি। এবার তৃতীয় জয় তুলে নিয়ে তারা সেমিফাইনালের সম্ভাবনাও জাগাল।

গত ১৫ অক্টোবর দিল্লিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে হৈচৈ ফেলে দেয় আফগানিস্তান। র‍্যাংকিং আর অবস্থান বিচারে সেটাকে অঘটনই বলা হচ্ছিল। এরপর ২৩ অক্টোবর চেন্নাইতে প্রথমবারের মতো পাকিস্তানকে হারানোর কৃতিত্ব দেখায় হাশমতউল্লাহ শহিদির দল। ওই জয়টিকে অঘটন বলেছেন খুব কম মানুষই। সেখানেই শেষ নয়। আফগান রূপকথা চলছেই।

৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে যাওয়া আফগানিস্তান পরের ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। ৩ নভেম্বর লখনৌতে আফগান-ডাচ লড়াই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews