1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
পাকিস্তানকে ২০৫ রানের টার্গেট দিল টাইগাররা - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

পাকিস্তানকে ২০৫ রানের টার্গেট দিল টাইগাররা

  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৫৭ Time View

কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপে মঙ্গলবার (৩১ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ২০৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে টাইগাররা। বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ হেরে সেমির আশা অনেক আগেই ফিকে হয়ে গিয়েছে টাইগারদের।

সাকিব বাহিনীর লক্ষ্য এখন সেরা আটে থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেয়া, তার জন্য জয়ের বিকল্প নেই। কলকাতায় আগে ব্যাট করতে নেমে ২৩ রানেই টপ অর্ডারের তিন উইকেট হারানো টাইগারদের ইনিংস দুইশ পেরোয় রিয়াদ, লিটন ও সাকিবের ইনিংসের কল্যাণে। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ২০৫ রান।

কলকাতায় মঙ্গলবার (৩১ অক্টোবর) টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় টাইগাররা। শাহিন শাহ আফ্রিদির করা পঞ্চম বলে কোন রান না করেই লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন তানজিদ হাসান তামিম। এক ওভার পরেই শাহিনের বলে ফ্লিক করতে গিয়ে উসামা মিরের হাতে ক্যাচ দিয়ে বসেন নাজমুল হাসান শান্ত।

এরপর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেন নি। হারিস রউফকে একটি চার মেরে পরের বলেই উইকেটের পিছনে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পাঁচে নামা মাহমুদউল্লাহকে নিয়ে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেন লিটন দাস। দুজনের ৭৯ রানের জুটিতে বিশ ওভারে একশ পেরোয় টাইগারদের ইনিংস।

দলীয় ১০২ রানের মাথায় ইফতেখারের বলে আগা সালমানের হাতে ক্যাচ তুলে দিয়ে লিটন ফেরেন ৬৪ বলে ৬ চারে ৪৫ রান করে। ৩০.৪ ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে লাইন মিস করে সরাসরি বোল্ড হয়ে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ। তার আগেই ওয়ানডেতে নিজের ২৭তম ফিফটি তুলে নেন তিনি।

৭০ বলে ৬ চার ও ১ ছয়ে তার ব্যাট থেকে আসে ৫৬ রান। শেখ মেহেদীর পরিবর্তে দলে সুযোগ পাওয়া তাওহিদ হৃদয় উসামা মিরকে সুইপ করে ছয় হাঁকিয়ে পরের বলেই ফিরে যান। সাকিব-মিরাজ জুটিতে রানের চাকা সচল রাখে টাইগাররা। কিন্তু ব্যক্তিগত ৪৩ রানে অধিনায়ক সাকিব হারিস রউফকে পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে বসলে বড় ধাক্কা খায় টাইগাররা।

দলীয় ২০০ রানের মাথায় ওয়াসিম জুনিয়রের বলে বোল্ড হয়ে ফেরার আগে মিরাজ করেন ২৫ রান। শেষ পর্যন্ত ৪৫.১ ওভারে ২০৪ রানেই গুটিয়ে যায় টাইগাররা। শাহিন শাহ আফ্রিদি ও ওয়াসিম জুনিয়র ৩টি, হারিস রউফ ২টি এবং ইফতেখার ও উসামা মির একটি করে উইকেট শিকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews