1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

পাকিস্তানে পুলিশ বাহিনীকে লক্ষ্য করে বোমা হামলা; নিহত ৬ বহু আহত

  • Update Time : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৫৮ Time View

পাকিস্তানে উত্তরপশ্চিমাঞ্চলে পুলিশ বাহিনীকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ৬ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ নভেম্বর) দেশটির উদ্ধারকর্মী এবং পুলিশের বরাত এ খবর জানিয়েছে জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দেরা ইসমাইল খান শহরে এ হামলা চালানো হয়। এই অঞ্চলে দীর্ঘদিন ধরে বিদেশি এবং দেশী সশস্ত্র গোষ্ঠী অবস্থান করছে। দেরা ইসমাইল খান ক্যাম্পে কয়েকদিন আগে একজন পুলিশকে হামলা করে হত্যার পর এই বিস্ফোরণের ঘটনা ঘটল।

পুলিশের কর্মকর্তা মোহাম্মাদ আদনান বলেন, পুলিশের একটি টহলদার বাহিনীর ওপর লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে এটা পরিষ্কার হওয়া সম্ভব হয়নি যে এটি পরিকল্পিত না ভয়াবহ বোমা হামলা।

চলতি বছর পাকিস্তানে সহিংসতার ঘটনা বেড়েছে। প্রাথমিকভাবে এর পেছনে তেহেরিক-ই-তালেবান পাকিস্তান (টিপিপি) যুক্ত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ এই গ্রুপটির সঙ্গে আফগান তালেবানের সম্পর্ক রয়েছে।

দেশটিতে চলমান রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।

পাকিস্তানের সহিংসতা এবং নিরাপত্তা ইনস্টিটিউট জানিয়েছেন, চলতি বছরের আগস্টে পাকিস্তানজেুড়ে ৯৯টি সহিংসতার ঘটনা ঘটেছে। যা ২০১৪ সালের নভেম্বর থেকে যে কোনো মাসের তুলনায় অনেক বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews