1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রানের বড় পুঁজি পেয়েছে ভারত - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রানের বড় পুঁজি পেয়েছে ভারত

  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ Time View

ওয়ানডে বিশ্বকাপে এবার সব থেকে ধারাবাহিক দুই দল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। প্রথম পর্বে নিজেদের সব ম্যাচ জিতে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। অন্যদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে হারলেও দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে বাকি সব ম্যাচেই। ভারতের পর দ্বিতীয় দল হিসেবে শীর্ষ চার নিশ্চিত করেছে প্রোটিয়ারা।

শীর্ষ স্থান দখলের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আগে ব্যাট করতে নেমে বিরাট কোহলির রেকর্ডগড়া শতকে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রানের বড় পুঁজি পেয়েছে ভারত।

টসে জিতে ইডেনে ব্যাট করতে নেমেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার। ইনিংসের পঞ্চম ওভারেই দলীয় অর্ধশতক পূরণ করেন রোহিত শর্মা ও গুভমান গিল। লুঙ্গি এঙ্গিডি ও মার্কো ইয়ানসেনের উপর প্রথম ওভার থেকেই চড়াও হন দুই ভারতীয় ওপেনার। তবে ইনিংসের ষষ্ঠ ওভারে কাগিসো রাবাদা এসেই বিধ্বংসী জুটি ভাঙেন।

২৪ বলে ৪০ রান করা ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে সাজঘরে ফিরিয়ে প্রোটিয়া শিবিরে স্বস্তি এনে দেন রাবাদা। এরপর ক্রিজে নামেন বিরাট কোহলি। পাওয়ার প্লেতে রোহিত আউট হলেও রানের চাকা সচল রাখেন গিল ও কোহলি।

প্রথম দশ ওভারে ১ উইকেট হারিয়ে ৯১ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় স্বাগতিকরা। তবে ১১তম ওভারে কেশভ মহারাজের ঘূর্ণিতে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন গিল। দলীয় ৯৩ রানে দুই উইকেট হারানো দলের হাল ধরেন কোহলি ও শ্রেয়াস আইয়ার।

মিডেল ওভারে প্রোটিয়া বোলারদের দেখেশুনে খেলতে থাকেন দুই টপ অর্ডার ব্যাটার। দুজনে মিলে ১৩৪ রানের বিধ্বংসী জুটি গড়েন। ৮৭ সালে ৭৭ রান করে নিশ্চিত শতক বঞ্চিত হয়ে দলীয় ২২৭ রানে ৩৭তম ওভারে সাজঘরে ফিরেন আইয়ার।

এরপর এক প্রান্তে দাঁড়িয়ে থেকে নিজের জন্মদিনে ইতিহাস রচনা করেন বিরাট কোহলি। বিশ্বকাপে আজ নিজেদের অষ্টম ম্যাচ খেলতে নামার আগে ওয়ানডেতে কোহলির শতকের সংখ্যা ছিল ৪৮টি। কলকাতায় প্রোটিয়াদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ইনিংসের ৪৯ তম ওভারে ক্যারিয়ারের ৪৯তম শতক হাঁকিয়ে ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুল্কারকে ছুঁয়ে ফেললেন বিরাট।

শেষ দিকে রবীন্দ্র জাদেজার ১৫ বলে ২৯ রানের ক্যামিও ইনিংসে বড় সংগ্রহ পায় ভারত। নির্ধারিত ৫০ ওভারে কোহলির রেকর্ডগড়া শতকে ৫ উইকেট হারিয়ে ৩২৭ রানের বড় পুঁজি পায় ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ১০১ রান করেন কোহলি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews