1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু নির্বাচিত - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু নির্বাচিত

  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৫২ Time View

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শূন্যপদে উপনির্বাচনে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রোববার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বেসরকারিভাবে পিংকুকে বিজয়ী ঘোষণা করেন।

নৌকার প্রার্থীর সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির জেলা কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন (লাঙল), তিনি পেয়েছেন ৩৮৪৪ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য সামছুল করিম খোকন (গোলাপ ফুল)। তিনি পেয়েছেন ২১২৬ ভোট। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য সেলিম মাহমুদ (আম) পেয়েছেন ৫১৩ ভোট।

১১৫টি কেন্দ্রে সর্বমোট ভোট পড়েছে ১ লাখ ২৮ হাজার ৬১২টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ১৫২৮। প্রদত্ত ভোটের শতকরা হার ৩১.৮৫ ভাগ। নবনির্বাচিত সংসদ সদস্য পিংকু জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বাসিন্দা। বিজয়ের ঘোষণা পেয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এসময় তিনি দলীয় নেতা-কর্মী-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি। তবে এদিন ভোট চলাকালে দুপুর সোয়া ২টার দিকে জাল ভোট, কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেয়া ও বের করে দেয়ার অভিযোগ এনে জাপা ও জাকের পার্টির প্রার্থী সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন।

প্রসঙ্গত: গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নিয়ে গঠিত এ আসনে মোট ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews