1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গত চার দিনে এসেছে ১১১০ টন আলু

  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৫৯ Time View

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে গত চার দিনে এসেছে ১১১০ টন আলু। গত শুক্রবার (৩ নভেম্বর) প্রথম এ বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়।

সোনামসজিদ কাস্টমসের তথ্যানুযায়ী, সর্বশেষ সোমবার (৬ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ বন্দর দিয়ে আলু এসেছে সাত ট্রাকে ২০৯ টন। এর আগের তিন দিনে আলু আমদানি হয় ৯০১ টন।

অন্যদিকে সোমবার (৬ নভেম্বর) ৪৭ ট্রাকে ১ হাজার ৪১৭ টন পেঁয়াজ এসেছে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে। আর আগের তিন দিনে পেঁয়াজ আমদানির পরিমাণ ২ হাজার ৬৯৫ টন।

গেল চার দিনে ধারাবাহিকভাবে পেঁয়াজ ও আলুর আমদানিতে প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলোতে। কমেছে এ দুটি পণ্যের দাম, এতে ক্রেতাদের মাঝে কিছুটা হলেও ফিরেছে স্বস্তি।

এদিকে স্থানীয় প্রশাসন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হওয়া আলু ও পেঁয়াজসহ পচনশীল খাদ্যপণ্য দেশের অভ্যন্তরে নিরাপদে পৌঁছাতে পণ্যবাহী ট্রাকগুলোর চলাচলে বিজিবি পুলিশ নিরপত্তার ব্যবস্থা করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের কর্মকর্তারা নিজেরা বিষয়গুলো তদারকি করছেন, যাতে আমদানি পণ্যবাহী ট্রাক চলাচলে কোন সমস্যা না হয়।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, আলু ও পেঁয়াজের ট্রাকগুলো বন্দরে দ্রুত সময়ে প্রবেশ করে আবারো ফিরে যেতে পারে, সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews