1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা

  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৬২ Time View

সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুক্রবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে জানানো হয়েছে, আইসিসি বোর্ড আজ বৈঠক করেছে এবং স্থির করেছে যে, শ্রীলঙ্কা ক্রিকেট একটি সদস্য হিসাবে তার বাধ্যবাধকতাগুলির গুরুতর লঙ্ঘন করছে। সদস্যপদের ক্ষেত্রে কোনো দেশকে যেসব নিয়ম-কানুন মানতে হয়, শ্রীলঙ্কা সেগুলো লঙ্ঘন করেছে। বিশেষ করে তারা নিজেদের স্বায়ত্তশাসন ধরে রাখতে পারেনি। মুক্ত থাকতে পারেনি দেশের অভ্যন্তরীণ সরকারী হস্তক্ষেপ থেকেও।

এতে আরও জানানো হয়েছে, আইসিসি বোর্ড যথাসময়ে স্থগিতাদেশের শর্তাদি জানিয়ে দিবে।

নিষেধাজ্ঞা অনুযায়ী, নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত শ্রীলঙ্কা আইসিসির কোনো ইভেন্ট খেলতে পারবে না। তারা আইসিসি থেকে কোনো তহবিলও পাবে না।

এর আগে গত সপ্তাহে দুর্নীতির কারণে শ্রীলঙ্কা সরকার পুরো বোর্ড বরখাস্ত করা করেছিল। বিশ্বকাপে ভারতে দলের বাজে পারফরম্যান্সের কারণে ভেঙে দেওয়া হয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দিন পাঁচেক আগে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় অর্জুনা রানাতুঙ্গাকে। তবে এর দুই দিন না যেতেই দেশটির সর্বোচ্চ আদালতের আদেশে আগের বোর্ড পুনর্বহাল করা হয়। বলা হচ্ছে, সরকারের হস্তক্ষেপের কারণেই এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)ও একই ধরনের স্থগিতাদেশের মুখোমুখি হয়েছিল, যা তাদের মধ্যপ্রাচ্যে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews