1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৬০ Time View

বিশ্বকাপের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। আফগানদের উড়িয়ে উড়ন্ত শুরু করলেও পরের সাত ম্যাচে জয় স্রেফ একটি। এবার জয় দিয়ে আসর শেষ করার আশা নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।

শনিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে খেলা।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দীর্ঘ অপেক্ষা ঘোচানোর অভিযানে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। ভারপ্রাপ্ত দায়িত্বে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

বিশ্বকাপে আগের আট ম্যাচের একাদশে তিন পেসার নিয়ে খেলেছে বাংলাদেশ। শেষ ম্যাচে তারা নামছে দুই পেসার নিয়ে। পেস বিভাগে থাকছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। স্পিন নির্ভর দল নিয়ে মাঠে নামছে টাইগাররা। তিন স্পিনারের সঙ্গে রয়েছেন দুই পেসার।

 

একাদশে মোট পরিবর্তন করা হয়েছে তিনটি। আঙুলের চোটে আগেই ছিটকে গেছেন সাকিব আল হাসান। এছাড়া বাইরে রাখা হয়েছে শরিফুল ইসলাম ও তানজিম হাসানকে। তাদের জায়গায় এসেছেন নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান ও মুস্তাফিজ।

অন্যদিকে অস্ট্রেলিয়া একাদশে এনেছে দুটি পরিবর্তন। বিশ্রামে রাখা হয়েছে মুম্বাই রূপকথার নায়ক গ্লেন ম্যাক্সওয়েল। মিচেল স্টার্ককে বিশ্রামে রাখা হয়েছে। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন স্টিভ স্মিথ ও সিন অ্যাবট।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ, মার্কাস স্টয়নিস, সিন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews