1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্বাগতিক ভারত - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্বাগতিক ভারত

  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৬৭ Time View

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্বাগতিক ভারত।

বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৩৯৭ রান সংগ্রহ করেছিল দলটি। জবাবে ৩২৭ রানের বেশি করতে পারেনি ৪৯.৫ ওভারে অল আউট হওয়া নিউজিল্যান্ড। টিম ইন্ডিয়ার জয় ৭০ রানে।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে এদিন শুরুতেই ধাক্কা খায় কিউইরা। শামির জোড়া আঘাতে ১৩ রান করে আউট হন দুই ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। তবে তৃতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তারা। কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের ১৮১ রানের জুটিতে বিপর্যয় সামলে জয়ের পথে ছিল নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় স্পেলে আক্রমণে এসে আবার জোড়া আঘাত হানেন শামি। সেই সঙ্গে ম্যাচ থেকে ছিটকে দেন নিউজিল্যান্ডকে।

ব্যক্তিগত ৬৯ রান করা উইলিয়ামসনকে ফেরানোর পর রানের খাতা খোলার আগেই টম ল্যাথামকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন শামি। একপ্রান্ত আগলে দলের পক্ষে সর্বোচ্চ ১৩৪ রান করেন মিচেল। তবে দলকে জেতাতে তা যথেষ্ট ছিল না। শেষদিকে গ্লেন ফিলিপসের ৪১ রানের ক্যামিও দলের হারের ব্যবধানই কমিয়েছে শুধু।

এ দিন ভারতের হয়ে আরো একবার আলো নিজের দিকে নিয়েছেন শামি। চলতি আসরে তৃতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নেন এ পেসার। বিশ্বকাপের নকআউট পর্বে সেরা বোলিং শামির ৫৭ রানে ৭ উইকেট, আগের সেরা ছিল গ্যারি গিলমোরের ১৪ রানে ৬ উইকেট (১৯৭৫); ওয়ানডেতেও ভারতের সেরা বোলিং ফিগার এটি।

আসরে টানা ১০ জয়ে অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছে ভারত। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের জয়ী দলের মোকাবেলা করবে স্বাগতিকরা।

এর আগে ২০১১ সালে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় হয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দশম আসরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে স্বাগতিক হিসেবে বিশ্বকাপ জয় করে ভারত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews