1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৭৬ Time View

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া। এবারের বিশ্বকাপে ভারতের পর সব থেকে ধারাবাহিক দলের একটি দক্ষিণ আফ্রিকাই। আসরের সব থেকে বড় দলীয় সংগ্রহ গড়েছিলেন প্রোটিয়ারাই। ৯ ম্যাচের সাতটিতেই জিতে দ্বিতীয় দল হিসেবে নিশ্চিত করেছে সেমিফাইনাল। নেদারল্যান্ডসের বিপক্ষে অঘটনের ম্যাচে পরাজিত হলেও প্রত্যাবর্তন করেছে দারুণভাবেই। শিরোপার দৌড়ে তাই অন্যতম ফেভারিট এবার আফ্রিকার দেশটিই।

বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেনসে মাঠে নামতে যাচ্ছে দুই প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচ শুরু হবে বেলা আড়াইটায়।

অন্যদিকে অস্ট্রেলিয়া এবার আসর শুরুই করেছিল হার দিয়ে। প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে পরাজয়। পরের ম্যাচে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবার হার। টানা দুই ম্যাচে অজিদের পরাজয়ে অনেকে পাঁচবারের চ্যাম্পিয়নদের নিয়ে আশা ছেড়ে দিয়েছিলেন। তবে রাজকীয় প্রত্যাবর্তনই এর পর হয়েছে প্যাট কামিন্সের দলের, জিতে নিয়েছে পরের সাত ম্যাচের সবকটিই। টানা জয়ের ধারায় তৃতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিতের পর আজ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামছে তারা।

প্রোটিয়াদের বিশ্বকাপ সেমিফাইনালের ইতিহাস যত বেদনারই হোক না কেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকাই। অজিদের বিপক্ষে ১০৯ ম্যাচ খেলে জয় পেয়েছে ৫৫টিতে যেখানে অস্ট্রেলিয়ার জয় ৫০টি। আজ সেমির লড়াইয়েও কি এগিয়ে থাকতে পারবেন প্রোটিয়ারা? নাকি আরও একবার পুড়তে হবে আক্ষেপের অনলে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews