1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ভারত-বাংলাদেশ সম্পর্ক ভারতীয় উপমহাদেশে একটি ‘মডেল সম্পর্ক’ হিসেবে দাঁড়িয়েছে

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১৪৬ Time View

আঞ্চলিক সহযোগিতার সুবিধার ক্ষেত্রে ভারত-বাংলাদেশ সম্পর্ক ভারতীয় উপমহাদেশে একটি ‘মডেল সম্পর্ক’ হিসেবে দাঁড়িয়েছে। গত ১০ বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি তুলে ধরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ কথা বলেছেন। খবর ইকোনমিক টাইমসের।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রয়্যাল ওভার-সিস লিগে ‘হাউ এ বিলিয়ন পিপল সি দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক সম্মেলনে মতবিনিময়কালে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নিরাপত্তা, আঞ্চলিক সংযোগ, শেয়ার করা সমৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিকের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতিতে ঢাকার অগ্রাধিকার সম্পর্কে জয়শঙ্করকে জিজ্ঞাসা করেছিলেন সাইদা মুনা তাসনিম।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ আমাদের সম্পর্ক ভারতীয় উপমহাদেশে আঞ্চলিক সহযোগিতার সুবিধার ক্ষেত্রে একটি মডেল সম্পর্ক হিসাবে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেছেন, এর মধ্যে একটি বড় পরিবর্তন, উদাহরণস্বরূপ, বাংলাদেশের সঙ্গে আমরা আমাদের স্থল সীমানা নির্ধারণ করেছি যা সত্যিই একটি বড় বিষয়। সমুদ্রসীমা নিয়ে আমাদের  মতপার্থক্য ছিল এবং আমরা সালিশির জন্য গিয়েছিলাম। আমরা একমত হয়েছিলাম যে রায় যাই হোক না কেন, আমরা উভয়েই সেটা মেনে চলব। যখন রায় আসে তখন আমরা তা পালন করেছি। অনেক কিছুই আমাদের পক্ষে ছিল না। এটি অঞ্চল এবং দেশগুলার জন্য একটি ভাল উদাহরণ।

জয়শঙ্কর বলেন, গত ১০ বছরে যে দেশগুলোর মধ্যে রেল যোগাযোগ ও একটি বিদ্যুৎ কেন্দ্র ছিল এবং এখন ভারত উত্তর-পূর্বের জন্য বাংলাদেশের বন্দরগুলো ব্যবহার করছে আর বন্দর দিয়ে আরও বেশি যানবাহন আসায় তারা উপকৃত হচ্ছে।

আলোচনায় ভারত-চীন সম্পর্ক, কানাডার সঙ্গে চলমান কূটনৈতিক বিরোধ এবং দেশের আর্থ-সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি সহ বিস্তৃত বিষয়গুলোও কভার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews