1. admin@thedailypadma.com : admin :
রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক শুক্রবার দিনটি আপনার কেমন যাবে - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক শুক্রবার দিনটি আপনার কেমন যাবে

  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৮১ Time View

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না।

মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক শুক্রবার দিনটি আপনার কেমন যাবে।

মেষ: মন সারাদিন চঞ্চল থাকতে পারে। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ভাল ফল পাবেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না।

বৃষ: আজ সকাল থেকে শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, আঘাত পাওয়ার যোগ রয়েছে। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। ধর্মালোচনায় আপনি সুনাম পাবেন।

মিথুন: একটু সাবধানে থাকুন, অর্থক্ষতির যোগ দেখা যাচ্ছে। আজ বাইরে মাথা ঠাণ্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা আছে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে।

কর্কট: কাজের প্রতি অনীহা আসতে পারে। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ।

সিংহ: সকাল দিকে পিতার সঙ্গে বিবাদ বাধতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে চিন্তা বৃদ্ধি। শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে।

কন্যা: বন্ধুদের ব্যাপারে একটু সাবধান থাকুন, বিবাদ বাধতে পারে। মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন।

তুলা: রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করুন, বিপদ ঘটতে পারে। আজ ব্যবসায় লাভ থাকলেও অর্থ অপচয়ের সম্ভাবনা আছে। ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন।

বৃশ্চিক: ব্যবসার ক্ষেত্রে সকালের দিকে চিন্তা বাড়তে পারে। চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভাল। সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে। প্রতিবেশীদের সঙ্গে বুঝে চলতে হবে। আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে।

ধনু: অকারণে তর্কে জড়াতে পারেন। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ হতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ। বাড়তি খরচের জন্য চিন্তা। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে।

মকর: অতিরিক্ত ক্রোধের জন্য আজ হাতে আসা কাজ ভেস্তে যেতে পারে। উচ্চশিক্ষার পরিকল্পনায় সক্ষম হবেন। প্রশাসনিক দায়িত্ব থেকে আজ দূরে থাকাই ভাল হবে। চোখের অসুখ হতে পারে।

কুম্ভ: সম্মান নিয়ে টানাটানি হতে পারে। প্রেমের ব্যাপারে একটু চাপ থাকবে। শেয়ার ব্যবসায় লাভ দেখা যাচ্ছে। বিষয়-সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি। আজ ব্যবসায় একটু মন্দা দেখে দিতে পারে।

মীন: দূরের কোনও বন্ধুর সঙ্গে বিবাদ বাধতে পারে। আজ সারা দিন ভয়ভাব আপনাকে তাড়িয়ে বেড়াবে। স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পাবেন। কোনও দুঃস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews