1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র

  • Update Time : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৪২ Time View

বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রথমবারের মতো জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউস এদিন রাতে এক বিবৃতিতে বলেছে, বিশ্বব্যাপী কর্মীদের ক্ষমতায়ন, অধিকার ও শ্রমের উচ্চমান নিশ্চিত করতে প্রেসিডেন্ট বাইডেন ঐতিহাসিক উদ্যোগ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশনা প্রকাশ করে বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নির্দেশনা বাস্তবায়ন শুরু করবে। গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা শক্তিশালীকরণ এবং আমেরিকান কর্মী ও কোম্পানিগুলোর কাজের সমান সুযোগ সৃষ্টির জন্য শ্রম অধিকার অপরিহার্য।

মিশনপ্রধান ও পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের জন্য প্রেসিডেন্টের নির্দেশনায় প্রথমবারের মতো শ্রম কূটনীতিতে সরাসরি সম্পৃক্ত হতে বলা হয়েছে। এ ছাড়া শ্রম অধিকার ও কর্মীদের নিয়ে প্রকাশ্য বার্তা ও কর্মসূচি জোরদারের নির্দেশনাও দেয়া হয়েছে।

ব্লিনকেন বলেন, মার্কিন শ্রম দপ্তরসহ অন্য অংশীদারদের পাশাপাশি পররাষ্ট্র দপ্তর আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম অধিকার এগিয়ে নিতে প্রচেষ্টা চালাবে। শ্রম অধিকারবিষয়ক আন্তর্জাতিক অঙ্গীকার ও বাধ্যবাধকতা পূরণে যুক্তরাষ্ট্র তার কূটনীতি, বৈদেশিক সহায়তা ও কর্মসূচি, আইন প্রয়োগ, বৈশ্বিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কাঠামোকে কাজে লাগাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews