1. admin@thedailypadma.com : admin :
দুই ঘণ্টায় আওয়ামী লীগের তিন শতাধিক মনোনয়ন ফরম বিক্রি - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

দুই ঘণ্টায় আওয়ামী লীগের তিন শতাধিক মনোনয়ন ফরম বিক্রি

  • Update Time : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৪৫ Time View
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রির শুরুতেই মনোনয়ন প্রত্যাশীদের ঢল নেমেছে। প্রথম দিনে দুই ঘণ্টায় তিন শতাধিক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বেলা ১১টার কিছু পরই নেতাকর্মীদের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।
মনোনয়ন ফরম কিনতে সকাল ১১টার আগেই নেতাকর্মীদের ঢল নামে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। নেতাকর্মীদের চাপ বেশি থাকায় দুপুর নাগাদ কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ সীমিত করে দলটি। এ সময় সীমিত সংখ্যক মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করার সুযোগ পান।
ফরম বিক্রির দুই ঘণ্টার মধ্যে ঢাকা বিভাগে ৮১টি, চট্টগ্রামে ৫১টি, ময়মনসিংহ বিভাগে ২৬টি, সিলেট বিভাগে ১৭টি, খুলনায় ৩৯টি, বরিশালে ১৭টি, রংপুরে ২৬টি এবং রাজশাহী বিভাগে ৪৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
প্রধানমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষেও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এছাড়া মনোনয়ন ফরম সংগ্রহের তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে চাঁদপুর-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, মৌলভীবাজার-২ আসনের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম চৌধুরী নাদেল, নরসিংদী-২ আসনের সাবেক কার্যনির্বাহী রিয়াজুল কবির কাওছার, নেত্রকোণা-৪ আসনের সাজ্জাদুল হাসান, সুনামগঞ্জ-৩ আসনে আজিজুল সামাদ ডন, নেত্রকোণা-২ আসনে আরিফ খান জয়, টাঙ্গাইল-৬ আহসান খান টুটুল, কিশোরগঞ্জ-৩ আসনে নাসিরুল ইসলাম খান আওলাদ, শরীয়তপুর-৩ আসেন বাহাদুপর বেপারী, শরীয়তপুর-১ আসনের আব্দুল আলীম বেপারী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের মনোনয়ন ফরম নিয়েছেন দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহি, কুমিল্লা-৭ আসনের ডা. প্রাণ গোপাল দত্ত, জয়পুরহাট সদর-১ সামসুল আলম দুদু, জয়পুরহাট-২ আসনে গোলাম মাফুজ চৌধুরী (অব.), পিরোজপুর-১ শ ম রেজাউল করিম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews