1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
অস্ট্রেলিয়ার বোলিং তোপে ২৪০ রানেই গুটিয়ে গেল ভারত - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

অস্ট্রেলিয়ার বোলিং তোপে ২৪০ রানেই গুটিয়ে গেল ভারত

  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৫১ Time View

আনুষ্ঠানিক দামামা বেজে উঠেছে বিশ্বকাপ ফাইনালের। শুরু হয়েছে মাঠের লড়াই। সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছে দুইবারের শিরোপাধারী ভারতকে। রোহিতদের সামনে এক যুগের শিরোপা খরা ঘুচানোর সুযোগ। অন্যদিকে অস্ট্রেলিয়ার সামনে ষষ্ঠ শিরোপার হাতছানি।

অস্ট্রেলিয়ার বোলিং তোপে পড়ে স্বাগতিকরা ইনিংসের শেষ বলে অলআউট হয়েছে ২৪০ রানে। রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৪১ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে ভারত। লোকেশ রাহুল সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন।

ব্যাটিংয়ে নেমে ভারত মাঠের লড়াইটা দুর্দান্ত শুরু করলেও তা ধরে রাখতে পারে নি রোহিতরা। প্রথমে ফাইনালে স্নায়ুচাপ ধরে রাখতে পারলেন না শুভমান গিল।

ইনিংসের পঞ্চম ওভারে মিচেল স্টার্কের অফ স্ট্যাম্পের বাইরে শর্ট বলে যেভাবে চেয়েছিলেন, সেভাবে খেলতে পারেননি। পুল করতে গিয়ে মিড অনে অ্যাডাম জাম্পার হাতে ধরা পড়েছেন। ৭ বলে স্রেফ ৪ রান করেছেন ভারতীয় এই ওপেনার।

শুরু থেকেই আগ্রাসী ছিলেন রোহিত। শুভমান গিল দ্রুত ফিরলেও কোহলির সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ইনিংসের সপ্তম ওভারেই দলীয় সংগ্রহ পঞ্চাশ ছাড়ায় ভারতের। ব্রেকথ্রুর আশায় অষ্টম ওভারে প্রথমবারের স্পিন আক্রমণে আনেন প্যাট কামিন্স। গ্লেন ম্যাক্সওয়েলকেও পাত্তা দিচ্ছিলেন না রোহিত। ওভারের দ্বিতীয় বলেই লং অনের ওপর দিয়ে মেরেছেন ছক্কা। পরের বলে চার।

তবে মোমেন্টাম ধরে রাখতে পারলেন না আর। ক্যাচ উঠেছিল কাভারে। পেছন দিকে ছুটে ট্রাভিস হেড নিয়েছেন দুর্দান্ত ক্যাচ। ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায় কি না। রোহিত থামলেন ৩১ বলে ৪৭ রান করে।

রোহিতের পর উইকেটে এসে আক্রমণাত্মক শুরুর চেষ্টা করেছিলেন শ্রেয়াস আইয়ার। তার খেলা দ্বিতীয় বলে ম্যাক্সওয়েলকে বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুলেন। তবে বেশিক্ষণ টিকতে পারলেন না। পরের ওভারেই এই ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন প্যাট কামিন্স। এই পেসারের খানিকটা নিচু হওয়া বলে শট অফার করে বিপদে পড়েন আইয়ার, ব্যাটের বাইরের দিকের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপারের গ্লাভসে। তাতে ৩ বল খেলে ৪ রানেই থামতে হয় আইয়ারকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews