1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশকে দিল্লির বিশ্বস্ত প্রতিবেশী হিসেবে অভিহিত করেছেন: ভারতের পররাষ্ট্র সচিব

  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৪৫ Time View
ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বাংলাদেশকে দিল্লির বিশ্বস্ত প্রতিবেশী হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার (২৪ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ফরেন অফিস কনসালটেশন বৈঠকে তিনি এ কথা বলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতার ওপর জোর দেন ভারতের পররাষ্ট্র সচিব।
দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভারতের পররাষ্ট্র সচিব। গ্লোবাল সাউথ এবং জি-২০ ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেওয়ায় ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারতের নেতৃত্বের প্রতিশ্রুতির কথাও জানান কোয়াত্রা।
বৈঠকে দুই দেশের অধিক সমৃদ্ধির জন্য সহায়তা গভীর করার ওপর জোর দেওয়া হয়।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বৈঠকে তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি ও অন্যান্য নদীর পানিবণ্টনের বিষয়টি উত্থাপন করেন। এছাড়া বাণিজ্য বাধা দূর করা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের বাধাহীন সরবরাহের ওপর জোর দেন।
বাংলাদেশিদের ভিসা দ্রুততার সঙ্গে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে মাসুদ বিন মোমেন রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারতের সহায়তা চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews