1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে গাজা জুড়ে হামলা চালিয়েছে ইসরায়েল

  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৪৬ Time View
যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে গাজা জুড়ে হামলা চালিয়েছে ইসরায়েল।
গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইন্দোনেশিয়ার হাসপাতালে ‘তীব্র বোমাবর্ষণ’ করা হয়েছে। বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়ার জন্য জাতিসংঘের স্কুলে ইসরায়েলি হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। খবর আল জাজিরার।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় চার দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা রয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রথম ১৩ জন বেসামরিক বন্দিকেকে বিকাল ৪টার দিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদেরও মুক্তি দেওয়া হবে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে। ১৩ জন জিম্মি সন্ধ্যায় মুক্তি পাবেন। এই সময়ের মধ্যে জিম্মিদের মধ্যে যারা একই পরিবারের তাদের একত্রিত করা হবে। ৪ দিনের মধ্যে ৫০ জিম্মিকে মুক্তি দেওয়ার যে চুক্তি হয়েছে সেটি অনুযায়ী প্রতিদিন নতুন করে আরও বেসামরিক জিম্মিকে যুক্ত করা হবে।’
গত বুধবার কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ফিলিস্তিন ও ইসরায়েল।
৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ১৪৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলে, হামাসের হামলায় সরকারি হিসাবে নিহতের সংখ্যা প্রায় ১২০০।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews