1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুর ৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় শামীম হককে সংবর্ধনা প্রদান - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফরিদপুর ৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় শামীম হককে সংবর্ধনা প্রদান

  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৬৫ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপুর্ণ ফরিদপুর ৩- সদর আসনের ‌এমপি প্রার্থী হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি  শামীম হক কে বিশাল সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সভাপতিত্বে ও পৌর মেয়র অমিতাভ বোসের পরিচালনায় সংবর্ধনা অনুষ্টানে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার মানুষ  উপস্থিত ছিলেন।

শামীম হক তার বক্তব্যে বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করেছেন তাঁকেই মনোয়ন দিয়েছেন। অতীতের সকল ভেদাভেদ ভুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।  আগামী জাতীয় সংসদ নির্বাচন ফরিদপুরে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে।  তিনি সকল পর্যায়ের  নেতৃবৃন্দকে  নিজেদের মধ্যে অনৈক্য  দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ফরিদপুর ৩- সদর আসনে আওয়ামীলীগ মনোনিত  ‌এমপি প্রার্থী   শামিম হক।

এর আগে শামীম হকের সমর্থনে মোটরবাইক শোভাযাত্রা বের হয়। এছাড়া ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে একাধিক মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews