1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

যুদ্ধবিরতি শেষে গাজায় ইসরায়েলি হামলায় ৩ ঘণ্টায় ৩২ জন নিহত

  • Update Time : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ Time View

যুদ্ধবিরতি শেষে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর প্রথম ৩ ঘণ্টার মধ্যে ৩২ জন ফিলিস্তিনি নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।

শুক্রবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

গাজার হামাস নেতৃত্বাধীন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উপত্যকার অন্তত ১০০টি স্থানে গোলা বর্ষণ করেছে ইসরায়েলি সেনারা।

শুক্রবার ভোরের দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর হিলোটের বাসিন্দারা সাইরেনের শব্দে জেগে ওঠে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, গাজা থেকে রকেট ছোড়া হয়েছিল এবং ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই রকেট আঘাত হানার আগেই তা ধ্বংস করে ফেলা হয়েছে।

এই ঘটনার পর এক তাৎক্ষণিক বিবৃতিতে গাজায় ফের অভিযান শুরুর ঘোষণা দেয় আইডিএফ।

এদিকে ফের হামলা শুরুর পর থেকে কাতার ও মিসরীয় মধ্যস্থতাকারীরা ইসরায়েল ও হামাসের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে এ খবর জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর জন্য উভয়পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

এদিকে গাজায় যুদ্ধবিরতির সপ্তম দিন ছিল বৃহস্পতিবার। দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর হামলার পর গেল ২৪ নভেম্বর প্রথমবারের মতো চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়।

প্রথম দফার পর যুদ্ধবিরতির মেয়াদ আরও দুই দিন বাড়াতে একমত হয় দুই পক্ষ। এরপর গত মঙ্গলবার শুরু হয় আরও দুই দিনের যুদ্ধবিরতি। এরপর যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে আলোচনা চালিয়ে যায় মধ্যস্থতাকারী কাতার ও মিসর। পরে যুদ্ধবিরতির মেয়াদ এক দিনের জন্য বাড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews