1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

গাজায় ইসরাইলি সৈন্য নিহতের সংখ্যা আরো বেড়েছে: আইডিএফ

  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৩ Time View

গাজায় ইসরাইলি সৈন্য নিহতের সংখ্যা আরো বেড়েছে বলে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ)।

আইডিএফ জানিয়েছে, সোমবার হামাসের হামলায় আরো তিন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এর আগে আরো দু’জন নিহত হয়েছিল। এতে সোমবার মোট নিহতের সংখ্যা পাঁচে গিয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মোট পাঁচজন ইসরাইলি সেনা নিহত হয়। এতে গাজা যুদ্ধে নিহত ইসরাইলি সেনার সংখ্যা ৪০০ জনে গিয়ে দাঁড়িয়েছে।

এদিকে, হামাস আক্রমণের আগে ইসরাইলি ঘাঁটির পূর্ণাঙ্গ নকশা পেয়েছিল বলে ধারণা করছে ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ)। তারা বিশ্বাস করে, সফল গুপ্তচরবৃত্তির মাধ্যমে হামাসের তা হস্তগত হয়েছিল।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ইসরাইলভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি গোয়েন্দার সূত্রে জানিয়েছে, হামাসের বিস্তর হামলা পরিকল্পনা এবং আইডিএফের হস্তগত হওয়া ইসরাইলি সামরিক ঘাঁটির একটি বিশদ মানচিত্র দেখে তারা প্রায় নিশ্চিত যে হামাস গুপ্তচরের সাহায্যে ওই মানচিত্র তৈরি করেছিল।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, দ্য ইউকে নিউজ সাইট জানিয়েছে, আইডিএফ বিদেশী সাংবাদিকদের কাছে হামাসের বিস্তর হামলা পরিকল্পনা প্রকাশ করেছে। এ সময় তারা হামাসের একটি ঘাঁটির মানচিত্র প্রকাশ করে, যা আইডিএফের কাছে থাকা মানচিত্রের চেয়ে অধিক নিখুঁত। এ ধরণের মানচিত্র গুপ্তচরবৃত্তি ছাড়া সম্ভব নয়।

সূত্র : আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews