1. admin@thedailypadma.com : admin :
নির্বাচনি এলাকায় শেখ হাসিনা - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি দেশের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে আজকের নামাজের সময়সূচি: ১০ আগস্ট ২০২৬ এসএসসিতে এবার জিপিএ-৫ পেলো ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন জিপিএ-৫ ও পাসের হারের নিরিখে অন্য বছরগুলোর মতোই এবারও মেয়েরা এগিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৮২ দিন পর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, ভাঙছে ২০ বছরের রেকর্ড এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আজ, জানা যাবে তিনভাবে

নির্বাচনি এলাকায় শেখ হাসিনা

  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২০৩ Time View

গোপালগঞ্জ সফরের দ্বিতীয় ও শেষ দিনে নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার কিছু আগে সীমিত গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়া থেকে কোটালিপাড়ায় পৌঁছান তিনি।

টুঙ্গিপাড়া থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল পৌনে ১০টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে পৌঁছান শেখ হাসিনা। এখানে তিনি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরে আরও দুবার কোটালীপাড়ায় এসেছিলেন। গত ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা ও ১ জুলাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময়সভায় বক্তব্য রাখেন।

তবে এবার তার আসাটা ব্যতিক্রম। নেই কোনো তোরণ, ব্যানার ও ফেস্টুন। সম্পূর্ণ নির্বাচনি আচরণবিধি মেনে এবারের এই কর্মিসভাটি অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।

তিনি বলেন, প্রতীক বরাদ্দের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় অংশ নিয়েছেন। এ জন্য কোনো ব্যানার, পোস্টার বা তোরণ নির্মাণ করা হয়নি। আমরা সম্পূর্ণ আচরণবিধি মেনেই এই কর্মিসভাটি করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews