1. admin@thedailypadma.com : admin :
এসএসসি পরীক্ষা একটি ভুয়া রুটিন ফেসবুকে ছড়িয়ে পড়েছে - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

এসএসসি পরীক্ষা একটি ভুয়া রুটিন ফেসবুকে ছড়িয়ে পড়েছে

  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৭১ Time View

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হবে এমন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কবে থেকে পরীক্ষা শুরু হবে তার সঠিক তারিখ এখনো ঘোষণা করেনি শিক্ষাবোর্ড। যদিও এরই মধ্যে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে এমন একটি ভুয়া রুটিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

রোববার (১০ ডিসেম্বর) সকাল থেকে ফেসবুকে এসএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন পেজ ও গ্রুপে ভুয়া একটি রুটিন ছড়িয়ে পড়েছে। অনেকে ওই ভুয়া রুটিনে ছবি শেয়ার করে তাদের অনুজদের শুভেচ্ছা জানাচ্ছেন। পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। তবে এদিন শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে গিয়েও এ সংক্রান্ত কোনো রুটিনের নোটিশ দেখা যায়নি।

অবশ্য এর আগে গত ০৫ সেপ্টেম্বর ২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা করেছে শিক্ষা বোর্ডগুলো। এর মধ্যে এসএসসি পরীক্ষা হবে আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুনের দ্বিতীয় সপ্তাহে নেয়ার কথা তখন জানানো হয়েছিল।

এসএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য সময় জানালেও বোর্ডগুলোর পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ এখনো জানানো হয়নি। কিন্তু এর মাঝে হঠাৎ করে ফেসবুকে এসএসসি পরীক্ষার একটি ভুয়া রুটিনের ছবি ছড়িয়ে পড়েছে।

ছবির বিষয়ে বোর্ডের দৃষ্টি আকর্ষণ করলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার রোববার দুপুরে গণমাধ্যমকে বলেন, বোর্ডের পক্ষ থেকে রুটিন প্রকাশ হলে সেটা আগে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। আমরা এখনো কোনো রুটিন প্রকাশ করিনি।

ভাইরাল ভুয়া রুটিনে দেখা যাচ্ছে, আগামী ১১ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে এ বছরের পরীক্ষা। এরপর আগামী ০৫ মার্চ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরীক্ষা দিয়ে শেষ হচ্ছে এ পরীক্ষা।

অধ্যাপক তপন কুমার বলেন, প্রতি বছর প্রশ্নফাঁসসহ এ ধরনের বিভিন্ন বিষয় নিয়ে একটি চক্র অপতৎপরতা চালিয়ে আসছে। আমরা তাদের বিষয়ে সজাগ রয়েছি। শিক্ষার্থী-অভিভাবকরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করলে আশা করছি বিভ্রান্তি এড়াতে পারবেন।

২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সব নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের পরীক্ষা পূর্ণাঙ্গা পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ চূড়ান্ত হলে বোর্ডের পক্ষ থেকে ওয়েবসাইটে রুটিন প্রকাশিত হবে।

করোনা মহামারির কারণে দুই বছর থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। ২০২৩ সালের এসএসসি পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়ে মে মাসে শেষ হয়। আগামী বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসে এবং এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে নেয়ার চেষ্টা থাকবে বলে জানিয়ে আসছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews