1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আছে বাংলাদেশের ৩ ক্রিকেটার

  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৩ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলাম অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। তার আগে এই মিনি নিলামের জন্য পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। নিলামের জন্য নিবন্ধন করেছিলেন এক হাজার ১৬৬ জন দেশি-বিদেশি ক্রিকেটার। সেখান থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৩৩ ক্রিকেটার। যার মধ্যে রয়েছেন ২১৪ জন ভারতীয় এবং ১১৯ জন বিদেশি ক্রিকেটার। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার।

আইপিএলের গভর্নিং বডির তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে ৭৭টি স্লট ফাঁকা রয়েছে। অর্থাৎ ৭৭টি ফাঁকা জায়গার জন্য লড়াই হবে ৩৩৩ ক্রিকেটারের। এই ৭৭টি স্লটের মধ্যে আবার ৩০টি স্লট রয়েছে বিদেশি ক্রিকেটারদের জন্য।

আসন্ন মিনি নিলামে সর্বাধিক বেসপ্রাইস (ন্যূনতম মূল্য) রয়েছে দুই কোটি টাকার। এই সর্বোচ্চ ক্যাটাগরিতে রয়েছেন মোট ২৩ ক্রিকেটার। ১৩ জন ক্রিকেটার রয়েছেন দেড় কোটির ব্র্যাকেটে। ২ কোটি টাকা ন্যূনতম মূল্য রাখা ক্রিকেটারদের মধ্যে ২০ জন বিদেশি।

তারা হলেন— হ্যারি ব্রুক, ট্রাভিস হেড, রাইলি রুসো, স্টিভ স্মিথ, জেরাল্ড কোয়েটজে, প্যাট কামিন্স, ক্রিস ওকস, জশ ইংলিস, লকি ফার্গুসন, জস হ্যাজলউড, মিচেল স্টার্ক, মুজিব উর রহমান, আদিল রশিদ, ভ্যান ডার ডুসেন, জেমস ভিন্স, শন অ্যাবট, জেমি ওভারটন, ডেভিড উইলি, বেন ডাকেট ও মোস্তাফিজুর রহমান। তাদের মধ্যে ব্রুক, স্মিথ, কামিন্স, ওকস, ফার্গুসন, হ্যাজলউড, স্টার্ক, মুজিবুর, উইলি ও মোস্তাফিজুরের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে।

মাত্র তিনজন ভারতীয় ক্রিকেটারের ন্যূনতম মূল্য ২ কোটি টাকা। তারা হলেন— হার্শেল প্যাটেল, শারদুল ঠাকুর ও উমেশ যাদব। গতবার হার্শেল ছিলেন আরসিবিতে। শারদুল ও উমেশ ছিলেন কলকাতা নাইট রাইডার্সে।

চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে মোস্তাফিজ ছাড়াও আছেন আরও দুই পেসার। তাসকিনের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি এবং শরিফুলের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews