1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

২৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৪ Time View

গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখড়িয়া (চিলাই ব্রিজ) এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামতের কাজ শেষে ২৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৬ টা ৩৮ মিনিটে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহের উদ্দেশ্য ছেড়ে যায়। ইতোমধ্যে বলাকা এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন চলাচল করেছে।

প্রসঙ্গত, বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার বনখড়িয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশন থেকে রাত ১১ টায় ছেড়ে আসে। পরে ময়মনসিংহ থেকে রাত ২ টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। শ্রীপুরের বনখড়িয়া চিলায় নদীর ব্রিজের কাছে আসা মাত্রই ভোর সাড়ে ৪ টায় ট্রেনের ইঞ্জিনসহ ৭ টি বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্য রেললাইনের কেটে রেখেছিল। এ ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওহা গ্রামের মুরগী ব্যবসায়ী আসলাম হোসেন (৩৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews