1. admin@thedailypadma.com : admin :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জাপা - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জাপা

  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৩ Time View

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জাপা।

তিনি বলেন, আমরা খেলে যাবো, লড়াই করে যাবো। সব প্রার্থীদের নির্দেশনা দেয়া হয়েছে ২৮৩টি আসনে নির্বাচন করবে জাপা। আসন সমঝোতার সংখ্যার বিষয়ে রাতে জানাতে হবে।

রোববার (১৭ ডিসেম্বর) বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে আলোচনার পর এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।

সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের নেয়া পদক্ষেপেরও প্রশংসা করে চুন্ন বলেন, জাপা আস্থাশীল, সরকার নির্বাচন কমিশনকে সাহায্য করছে। নির্বাচনে দেশের মানুষ ভোট দেবে বলে আমরা আশা করি। তিনি বলেন, সমঝোতা হয়েছে, তবে আসন সংখ্যার বিষয়ে রাতে জানাতে হবে। আমরা বলতে চাই নির্বাচনে জাতীয় পার্টি জোরদারভাবে যাবে।

তিনি আরও করেন, নির্বাচন নিয়ে কোনো চাপ নেই। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে, নির্বাচন পর্যন্ত চলবে। নির্বাচন অর্থবহ করাই আমাদের মূল লক্ষ্য। কিছু কিছু আসন নিয়ে অন্যদলের সঙ্গে কৌশলগত সম্পর্ক থাকতে পারে। নির্বাচনে স্বতন্ত্র বা বিদ্রোহী নিয়ে ভাবছে না জাপা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews