1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

আজ বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ, শুরু হবে প্রার্থীদের প্রচারণা

  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৬ Time View

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোননয়পত্র প্রত্যাহারের শেষ সময় পার হয়েছে। এবার নির্বাচনের প্রতীক বরাদ্দের পালা শুরু হচ্ছে। এরপর শুরু হবে প্রার্থীদের প্রচারণা।

সে হিসেবে আজ প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেয়া বৈধ প্রার্থীরা প্রচারে নামতে পারবেন।

রোববার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানান, দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেন দুই হাজার ৭১৬ জন। বাছাইয়ে বাতিল হয় ৭৩১ প্রার্থী। আপিল দায়ের করা হয় ৫৬০টি; মঞ্জুর হয় ২৮৬টি। আপিল নামঞ্জুর হয় ২৭৪টি।

রোববার সারা দেশে মনোনয়ন প্রত্যাহার হয়েছে ৩৪৭টি, স্থগিত আছে পাঁচটি। প্রার্থিতা প্রত্যাহার শেষে ২৭টি দল ও স্বতন্ত্র মিলে এখন মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৯৬ জন।

তিনি আরও বলেন, মোট ২৭টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। আমাদের ২৮টি রাজনৈতিক দল থেকে গণতন্ত্রী পার্টি বাদ গিয়েছে। সব প্রার্থীদের নির্বাচন কমিশনের আচরণ বিধি মেনে চলতে আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ। ১৭ ডিসেম্বর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক নিয়েই প্রার্থীরা ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালাতে পারবনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews