1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুর ডিসির দু'টি বইয়ের মোড়ক উন্মোচন করলেন জাফর ইকবাল - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

ফরিদপুর ডিসির দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করলেন জাফর ইকবাল

  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৩ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদারের লেখা দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক, বিজ্ঞান গল্পকাহিনী লেখক ও শিক্ষাবিদ প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল।

বই দুটি হলো- “বাংলাদেশের জলাভূমি” ও “বিশ্ব সেরা একশত বক্তৃতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণ”

রবিবার (১৭ ডিসেম্বর) বিকালে ফরিদপুর সদর উপজেলা হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই বই দু’টির মোড়ক উন্মোচন করেন জাফর ইকবাল।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত দেব নাথ, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনজুরুল ইসলাম, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক খাঁন সহ প্রশাসনসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মো. কামরুল আহসান তালুকদার ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে বর্তমানে কর্মরত আছেন। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। পিতা মো. আব্দুর রশিদ তালুকদার এবং মাতা রাশিদা বেগম শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন। তিনি পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়- ময়মনসিংহ থেকে কৃষিতে স্নাতক এবং একই বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

তিনি ২৫ তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে দ্বিতীয় এবং সম্মিলিত মেধা তালিকায় সপ্তম স্থান অধিকার করেন। তিনি সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়- ফরিদপুরে যোগদান করেন ২০০৬ সালের ২১ শে আগস্ট। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে- গাজীপুরের কালীগঞ্জ এবং ময়মনসিংহের ভালুকা উপজেলায় দায়িত্ব পালন করেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে, প্রাইভেটাইজেশন কমিশনের মাননীয় চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব এবং মাননীয় পানি সম্পদ উপ-মন্ত্রীর একান্ত সচিব হিসেবেও কাজ করেন।

তিনি সিঙ্গাপুর, ভারত, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, তুরস্ক, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র সফর করেন।

২০১৪ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে ঢাকা বিভাগে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার, ২০১৫ সালে ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মনোনীত হন ।

এছাড়া ২০১৬ সালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার সম্মাননা লাভ করেন। তিনি ভালুকায় ইউএনও থাকাকালীন সময়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে এক লাখ শিক্ষার্থীর মধ্যে ছড়িয়ে

দিয়ে তাদের অনুশীলনের সুযোগ সৃষ্টি করেন। কয়েক হাজার ক্ষুদে শিক্ষার্থীর মাঝে ৭ মার্চের ভাষণ বঙ্গবন্ধুর মতো করে উপস্থাপন প্রতিযোগীতার আয়োজন করেন। অনন্য এ আয়োজনের জন্য ২০১৮ সালে ব্যক্তিগত শ্রেণীতে জাতীয় পর্যায় জনপ্রশাসন পদক লাভ করেন । তিনি ২৫তম বিসিএস ফোরামের নির্বাচিত সভাপতি। স্ত্রী আবেদা সুলতানা, ছেলে আবিদ আহসান জাইম এবং কন্যা জারা আহসানকে নিয়ে তাঁর সংসার। বড় ভাই মো. শামীম আহসান তালুকদার একজন কলেজ শিক্ষক। ছোট ভাই মো. জিয়াউল আহসান তালুকদার পুলিশ সুপার হিসেবে কর্মরত।

তাঁর নিরলস শ্রমের ফসল “মাঠ প্রশাসনের বিবর্তন প্রেক্ষাপট : বাংলাদেশ” ও “পানি সম্পদ ব্যবস্থাপনা প্রেক্ষিতঃ বাংলাদেশ” নামক তথ্যবহুল দুটি গবেষণা গ্রন্থ ইতিমধ্যে মানুষের মাঝে ব্যপক সাড়া ফেলেছে। “বিশ্ব সেরা একশত বক্তৃতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণ” তাঁর প্রকাশিত তৃতীয় গ্রন্থ এবং “বাংলাদেশের জলাভূমি” তাঁর চতুর্থ প্রকাশিত গ্রন্থ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews