1. admin@thedailypadma.com : admin :
বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকা - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকা

  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫১ Time View

আজ শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে ঢাকার বাতাসের মান ‌‘অস্বাস্থ্যকর’ অবস্থায় আছে বলে জানিয়েছে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার। এদিন সকাল ৮টার দিকে ৩২৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকা।

এয়ারের তথ্য অনুযায়ী, একইসময়ে ৩১১ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। ২৬৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ২০৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ। ১৯৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ঘানার আকরা।

এ ছাড়া একইসময়ে একিউআই স্কোর ১৯০ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তানের করাচি। ১৮৮ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৮১ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে ভারতের মুম্বাই। ১৭৪ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল। ১৭৪ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে চীনের শেনিয়াং।

air-pollution

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews