1. admin@thedailypadma.com : admin :
দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ২৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ২৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি

  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৭ Time View

দুর্নীতি ও অর্থপাচার রোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার সিন্ডিকেট ভাঙ্গা ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ২৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি।

শনিবার (২৩ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেন দলটির পলিট ব্যুরোর সদস্য নূর আহমেদ বকুল।

ইশতেহারে দুর্নীতি ও অর্থপাচার রোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বৈষম্য নিরসন, সামাজিক ও নারীর ক্ষমতায়নও প্রাধান্য পেয়েছে ইশতেহারে। মাতৃভাষা নির্ভর সর্বজনীন ও অবৈতনিক শিক্ষাব্যবস্থা চালু ও শিশু মৃত্যুর হার হ্রাসসহ ডেঙ্গু নিয়ন্ত্রণে জোর দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ওয়ার্কার্স পার্টি। শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিসহ শ্রমিক অধিকার ও সর্বনিম্ন মজুরি নির্ধারণে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে দলের ইশতেহারে।

আসন্ন সংসদ নির্বাচনে ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির ২৩ প্রার্থী দলীয় প্রতীক হাতুড়ি ও দুজন জোটের অধীনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দলটির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। এবারের ইশতেহারে কর্মসংস্থান ও বাজার ব্যবস্থাকে গুরুত্ব দিয়েছে জাতীয় পার্টি।

আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার প্রকাশ করবে আগামী ২৭ ডিসেম্বর।

তফসিল অনুযায়ী, ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ। ১৭ ডিসেম্বর নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এরপর থেকেই চলছে ভোটের প্রচার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews