1. admin@thedailypadma.com : admin :
রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা বিএনপির অবরোধ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা বিএনপির অবরোধ

  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫০ Time View

ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা ৩ দিন প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ আজ (শনিবার) শেষ হচ্ছে। রবিবার (২৩ ডিসেম্বর) সারাদেশে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সম্প্রতি ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, বর্তমান সরকারে পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা; অবাধ-সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলন। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আমাদের এই কর্মসূচি।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার ঘটনার প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।

এরপর সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং দলের গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এক-দুই দিন পরপর কখনো অবরোধ, কখনো হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে দলটি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা আরো কয়েকটি রাজনৈতিক দলও একই ধরনের কর্মসূচি পালন করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews