1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

নিউজিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ

  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৬ Time View

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

কিউইদের বিপক্ষে তাদের দেশে আগে কখনও এমন সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। এবার সেই সম্ভাবনার সামনে দাঁড়িয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গেছে তারা। মাউন্ট মঙ্গানুইয়ে বাকি দুই ম্যাচের একটি জিতলেই সিরিজ নিজেদের করে নেবে সফরকারীরা। সেই অভিযানে আজকে মাঠে নেমেছে বাংলাদেশ বলে জানিয়েছে টাইগার অধিনায়ক।

নেপিয়ারে সবশেষ দুই ম্যাচে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি জয়ের সুখস্মৃতি তাদের সঙ্গী। এছাড়া মাউন্ট মঙ্গানুইয়ে গত বছর টেস্ট জয়ের অভিজ্ঞতাও আছে বাংলাদেশের।

এদিকে আজকের ম্যাচে চোটের কারণে লিটন দাসকে ছাড়াই মাঠে নামছে টাইগাররা। নেপিয়ারে প্রথম ম্যাচে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলার পথে চোট পান কিপার-ব্যাটসম্যান। শেষ দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে রান নিতে দেখা যায় তাকে। ম্যাচ শেষে স্ক্যান করা হলে তার ডান হ্যামস্ট্রিংয়ে সমস্যা ধরা পড়ে। আপাতত পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা হয়েছে তার।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, ও রিশাদ হোসেন।

নিউজিল্যান্ড একাদশ: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews