1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

ফরিদপুরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৫ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুর জেলা আওয়ামী লীগের ‌ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২ টায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের হাসিবুল হাসান লাভলু সড়কে দলীয় কার্যালয়ে আগামী ২ জানুয়ারি প্রধানমন্ত্রী  শেখ হাসিনার ফরিদপুর আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে উক্ত যৌথ সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর সদর ৩-আসনের ‌ নৌকার প্রার্থী শামীম হকের সভাপতিত্বে ‌ এবং ‌ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ‌ নিয়াজ জামান সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, কোতয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী। এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তরঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যৌথ সভায় জানানো হয় আগামী ২ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফরিদপুর আসবেন। সেখানে তিনি জনসভায় ভাষণ রাখবেন। উক্ত অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে এ ধারা অব্যাহত রাখতে হবে। আর তাই আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করতে হবে। সে লক্ষ্যে এখন থেকে কাজ করতে হবে। বক্তারা বলেন যারা আওয়ামীলীগের রাজনীতি করে তারা কখনোই স্বতন্ত্র প্রার্থীর সমর্থন করতে পারেনা। স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকেরা উদ্দেশ্যমূলক

ভাবে সংগঠনকে বিশৃঙ্খল করার চেষ্টায় লিপ্ত রয়েছেন। আগামী ৭ তারিখে ব্যালটের মাধ্যমে এর জবাব দেওয়া হবে।

আগামী ৭ তারিখে ফরিদপুর সদর তিন আসনে নৌকার মনোনীত শামীম হককে বিপুল ভোটে জয়লাভ করিয়ে সংসদ সদস্য নির্বাচিত করার জন্য সর্বস্তরের  জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews