1. admin@thedailypadma.com : admin :
ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে ও রাজাকারদের নিয়ে বিএনপির জন্ম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে ও রাজাকারদের নিয়ে বিএনপির জন্ম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৭ Time View

ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে ও রাজাকারদের নিয়ে বিএনপির জন্ম, তারা কখনো মানুষের কল্যাণে কাজ করতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আওয়ামী লীগ নয়, বিদেশিদের কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল বিএনপি।

শনিবার (৩০ ডিসেম্বর) মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে শনিবার আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ১৫ বছরে বাংলাদেশ অনেক বদলে গেছে। নৌকা মার্কা ক্ষমতায় আছে বলেই এই উন্নয়নটা হয়েছে।

এদিন বিকেলে সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভা মঞ্চে যোগ দেন শেখ হাসিনা। রাজনীতির ৪৩ বছরে প্রথমবারের মতো কালকিনিতে গেলেন তিনি।

এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচনী জনসভায় অংশ নেন শেখ হাসিনা।

এ সময় তিনি বলেন, আবার ক্ষমতায় এলে লন্ডন থেকে ধরে এনে তারেক জিয়াকে মানুষ পোড়ানোর জন্য সমুচিত জবাব দেয়া হবে। বিএনপি–জামায়াতের ক্ষমতায় আসার আর কোনো যোগ্যতা নেই। কারণ, তারা খুনিদের দল, যুদ্ধাপরাধীদের দল।

এরআগে শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে শেখ হাসিনা সড়কপথে বরিশাল থেকে টুঙ্গিপাড়া আসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews