1. admin@thedailypadma.com : admin :
এক দিনে বিভিন্ন পর্যায়ের ২১ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

এক দিনে বিভিন্ন পর্যায়ের ২১ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি

  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৬ Time View
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক দিনে বিভিন্ন পর্যায়ের ২১ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
আজ শনিবার বিকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত দুটি প্রেস বিজ্ঞপ্তিতে সারাদেশে ২১ নেতার বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সদস্য ফিরোজ খান মুন, শ্রীবর্দী উপজেলাধীন ভেলুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল করিম, শেরপুর পৌর শাখার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন সেলু, পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম (রেজা মিরা), নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, সদস্য ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, বন্দর উপজেলা বিএনপি নেতা হান্নান সরকার, সুলতান আহম্মেদ, গোলাম নবী মুরাদ, সোনারগাঁ থানাধীন ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. নুরুজ্জামান, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আবুল হোসেন প্রধানীয়া এবং দিনাজপুর জেলাধীন হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা ও সদস্য মো. গোলাপ হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে বিভিন্ন পর্যায়ের আরও ৭ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার জেলা বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক আজিজুল হক সেলিম, মৌলভীবাজার পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাধব দে, টাঙ্গাইল জেলাধীন কালিহাতি উপজেলা বিএনপির সদস্য ইসরাফুল ইসলাম কামাল, সাবেক সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ঠান্ডু ও কালিহাতি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাশিদুল ইসলাম রতন, গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন এবং কালিয়াকৈর পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক হারিজ উজ্জামানকে (হারিজ) বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত ২৮ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews